সচরাচর জিজ্ঞাসা (FAQ)

১. 'আমার থানা' অ্যাপটি কি সম্পূর্ণ ফ্রি?

হ্যাঁ, অ্যাপটি ডাউনলোড এবং সাধারণ ফিচারগুলো ব্যবহার করা সম্পূর্ণ ফ্রি। তবে বিশেষ কিছু প্রিমিয়াম সার্ভিস বা মার্কেটপ্লেসে ভিআইপি বিজ্ঞাপন দেওয়ার জন্য সাবস্ক্রিপশন ফি প্রযোজ্য হতে পারে। ফ্রি ভার্সনে আপনাকে কিছু বিজ্ঞাপন (AdMob) দেখানো হতে পারে।

২. আমি কীভাবে অন্য এলাকার তথ্য দেখতে পারব?

ডিফল্টভাবে অ্যাপটি আপনার বর্তমান থানা এবং জেলার তথ্য দেখাবে। আপনি চাইলে উপরের লোকেশন বাটন থেকে আপনার বিভাগ, জেলা এবং থানা পরিবর্তন করে অন্য এলাকার তথ্য দেখতে পারবেন।

৩. ডিজিটাল হিসাব কি সুরক্ষিত?

হ্যাঁ। আপনার সংসারের হিসাব বা বাকি-বকেয়ার তথ্য আপনার অ্যাকাউন্টে সুরক্ষিত থাকে। শুধুমাত্র আপনি আপনার পিন বা পাসওয়ার্ড দিয়ে লগইন করে এই তথ্য দেখতে পারবেন।

৪. মার্কেটপ্লেসে কোনো প্রতারণার শিকার হলে অ্যাপ কর্তৃপক্ষ কি দায়ী?

আমরা বিক্রেতাদের ভেরিফাই করার চেষ্টা করি, তবে সকল লেনদেনের দায়িত্ব ক্রেতা এবং বিক্রেতার। যেকোনো কেনাকাটার আগে পণ্য নিজ চোখে দেখে বা যাচাই করে নেয়ার অনুরোধ করা হলো। কোনো প্রতারণার প্রমাণ পেলে আমরা ওই বিক্রেতার অ্যাকাউন্ট সাথে সাথে ব্লক করে দেই।

৫. সাবস্ক্রিপশন কিনলে কি বিজ্ঞাপন বন্ধ হবে?

হ্যাঁ, যারা আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনবেন, তাদের ক্ষেত্রে অ্যাপে কোনো থার্ড-পার্টি (AdMob) বিজ্ঞাপন দেখানো হবে না এবং তারা এক্সক্লুসিভ ফিচার উপভোগ করতে পারবেন।